রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ও নিখোঁজ অনেকে

১১ অক্টোবর ২০২৬ - ০৬:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ও নিখোঁজ অনেকে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে বিমানবন্দরে আঘাত হানে এই শক্তিশালী বিস্ফোরণ। হামলায় অন্তত দুই জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্র দুই জন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিরা সেদেশে প্রবাসী কর্মী নাকি উমরাহ পালনকারী যাত্রী ছিলেন, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

​প্রাপ্য তথ্য অনুযায়ী, ঘটনার সময় রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাওয়া ৪১ জন উমরাহ পালনকারীর একটি দল বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। আকস্মিকভাবে বিস্ফোরণে টার্মিনাল ভবনটি কেঁপে ওঠে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি টার্মিনাল ভবনে এসে আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। নিখোঁজ ১১ জন বাংলাদেশির সন্ধানে কাজ চলছে। দুর্ঘটনাকবলিত উমরাহ যাত্রী দলটির সদস্যরা ঢাকার কামরাঙ্গীরচর এলাকার জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

​আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, ঘটনার পর বিমানবন্দর ভবনের ভেতর বেশ কয়েকজন আহত মানুষকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে আঘাত হানে। সৌদি কর্মকর্তারাও ডব্লিউএসজের কাছে টার্মিনালে সরাসরি আঘাতের খবরটি নিশ্চিত করেছেন। ঘটনার পর পরই টার্মিনাল এলাকা থেকে সাধারণ যাত্রী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0