সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের

১১ অক্টোবর ২০২৬ - ১০:১৪
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে লক্ষ্য করে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (১০ অক্টোবর) ঢাকায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

​আইএসপিআর জানায়, এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংশয় তৈরি করা এবং সেনাবাহিনীর দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ক্ষুণ্ন করা। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একটি শক্ত চেইন অব কমান্ড, পারস্পরিক গভীর আস্থা, একতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের ওপর দাঁড়িয়ে রয়েছে। দেশ ও জনগণের সুরক্ষায় অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী সবসময় ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

​একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যে কোনো সংবাদের ক্ষেত্রে শুধু নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যসূত্র অনুসরণের জন্য পরামর্শ দিয়েছে আইএসপিআর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0