চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:০০
প্রকাশিত: ৩০ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া ভাসমান অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তিগত সহযোগিতায় নিহতের নাম-পরিচয় শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মাইজ উদ্দিন (৫০)। তিনি রাজধানীর লালবাগ থানার রসুলবাগ এলাকার শামসু উদ্দিনের ছেলে।

​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা মাথাভাঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি ডাঙায় তোলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মাইজ উদ্দিন বিগত ৮-৯ বছর ধরে ঢাকার লালবাগ এলাকার একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন। গত ৯ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। উদ্ধারকৃত মরদেহে প্রাথমিক সুরতহালে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে পরিচয় শনাক্তে আঙুলের ছাপ পরীক্ষা করে পিবিআই নিশ্চিত করে যে, মরদেহটি নিখোঁজ মাইজ উদ্দিনের।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0