আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
অবশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার ঘোষণা দেন আল নাসরের এই ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে রোনালদো বলেন, “সময় এসেছে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার। এই জার্সি কখনোই শুধু আমার ছিল না। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে বয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।”
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না উল্লেখ করে রোনালদো জানান, কিছু সিদ্ধান্ত কেবল যুক্তির বাইরে হৃদয়ের তাড়নাতেও নিতে হয়। ২০০৩ সালের আগস্ট মাসে শুরু হওয়া যে যাত্রা তার পুরো জীবন বদলে দিয়েছিল, তার এবার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।
৪১ বছর বয়সী এই তারকা দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন। তার নেতৃত্ব ও নৈপুণ্যে পর্তুগাল জিতেছে ঐতিহাসিক ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশনস লিগের শিরোপা। চলতি বছর অনুষ্ঠিত বিশ্বকাপটিই ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টের শেষ ষোলোতে স্পেনের কাছে পর্তুগালের হারের পর আবেগাক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











