খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

০৫ নভেম্বর ২০২৬ - ১৬:০৮
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি চালিয়ে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত তরিকুল ইসলাম উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় অবস্থিত গফফারের চায়ের দোকানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তরিকুল ইসলাম ওই চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার মাথা ভেদ করে চলে গেলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। হত্যাকাণ্ডের পর পরই হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

​এদিকে, ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে। ডুমুরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করতে এবং এ ঘটনায় আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0