খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান 'হিল ক্যান্টিন'-এ এই হামলার ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর সন্তান এবং তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনের বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে হঠাৎ তার ওপর চড়াও হয়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে ও বুকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- খুলনায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ‘আশিক বাহিনীর’ শুটার জনি গ্রেপ্তার
- খুলনায় মুদি দোকানিকে গুলি: দিনে যুবদল নেতা ও রাতে ব্যবসায়ী আক্রান্ত
- অভিযোগ ছাড়াও চাঁদাবাজির বিরুদ্ধে মামলা করতে পারবে পুলিশ: খুলনায় আইজিপি
- সুন্দরবনে বিশেষ অভিযান: ১৪টি আগ্নেয়াস্ত্র ও সাতটি ওয়াকিটকিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
- খুলনায় ছেলে খু/নের ৫০ দিনের মাথায় বাবাকে গুলি করে হ/ত্যা
হাসপাতালে উপস্থিত নিহতের স্বজন সৈয়দ দিদারুল আলম বিপ্লব অভিযোগ করে বলেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডে জড়িত।
ঘটনার বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো. আবু সাঈদ জানান, তিনি হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন, তবে সুনির্দিষ্টভাবে কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











