ঝিনাইদহে ইটভাটার পুকুরে ডুবে সদ্য এইচএসসি উত্তীর্ণ কলেজছাত্রের মৃ/ত্যু

০১ নভেম্বর ২০২৬ - ২০:৫০
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহে ইটভাটার পুকুরে ডুবে সদ্য এইচএসসি উত্তীর্ণ কলেজছাত্রের মৃ/ত্যু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরের পানিতে ডুবে শ্রাবণ (১৮) নামে সদ্য এইচএসসি পাস করা এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার গভীর পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার স্থানীয় ব্যবসায়ী সুমন হকের ছেলে। তিনি চলতি বছর ঝিনাইদহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

​স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শ্রাবণ তাঁর দুই বন্ধুর সঙ্গে শহরতলীর পাগলাকানাই এলাকার একটি ইটভাটার গভীর পুকুরে গোসল করতে যান। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থানকালে তিন বন্ধু একসঙ্গে পানিতে ডুব দেন। অন্য দুই বন্ধু সাঁতরে ওপরে উঠে এলেও শ্রাবণ পানির গভীরে তলিয়ে যান। সহপাঠীরা অনেক চেষ্টা করেও তাঁর খোঁজ না পেয়ে আর্তচিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি অভিজ্ঞ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই শ্রাবণের মরদেহ উদ্ধার করে।

​পরীক্ষার ফল প্রকাশের পর পরিবারে যেখানে আনন্দের আমেজ ছিল, সেখানে শ্রাবণের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0