মহেশপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—যাদবপুর গ্রামের আশিকুর রহমানের তিন বছরের মেয়ে হুমায়রা এবং একই গ্রামের বাবুর চার বছরের ছেলে নাহিয়ান।
স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে শিশু দুটি একসঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে ডোবার পানিতে প্রথমে হুমায়রার দেহ ভেসে উঠতে দেখেন তার দাদি। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং ডোবায় নেমে তল্লাশি চালিয়ে নাহিয়ানের লাশ উদ্ধার করেন।
প্রাসঙ্গিক সংবাদ
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে শিশু দুটি অসাবধানতাবশত ডোবায় পড়ে মারা গেছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











