ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ঘটনাটিকে ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে চিহ্নিত করে তথ্য উপদেষ্টা বলেন, ইতিমধ্যে এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং ভবিষ্যতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে কোনোভাবেই বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, সরকার প্রতিশোধের জন্য নয়, বরং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাকে ফেরত আনতে চায়। গুরুতর ফৌজদারি অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি না করে পুনর্মিলন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলটি এখন পর্যন্ত নিজেদের ভুল স্বীকার বা অনুতাপ প্রকাশ করেনি। শেখ হাসিনা দেশত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার কারণেই ড. ইউনূসের ওপর এই ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এ ছাড়াও তিনি উল্লেখ করেন, একই ধরনের আচরণের শিকার হতে হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং অভিনেত্রী বাঁধনকেও।
আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতার উসকানি দেওয়া এবং প্রকাশ্যে আইনশৃঙ্খলা পরিপন্থী আচরণের সঙ্গে জড়িত রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে পুনর্মিলনের কোনো সুযোগ নেই। প্রায় দুই বছর পার হলেও দলটির মধ্যে ক্ষমা প্রার্থনা বা অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি; বরং তারা এখনো ধমকি ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











