কারাবাস ও দীর্ঘ বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

১৩ অক্টোবর ২০২৬ - ১৬:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কারাবাস ও দীর্ঘ বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী
ছবি সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কারাবাস ও রিমান্ড শেষে দীর্ঘ বিরতি কাটিয়ে আবার অভিনয় জগতে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে নিজ কর্মক্ষেত্রে ফেরার কথা নিশ্চিত করেছেন তিনি।

​ফেসবুকে দেওয়া এক পোস্টে আলভী লেখেন, “ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।” এর আগে অন্য একটি পোস্টে ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, “স্বাগত জানাবেন না আপনারা আমাকে...”।

​পরবর্তীতে এই অভিনেতা জানান, প্রায় সাত মাস পর তিনি আবার নাটকের শুটিং শুরু করেছেন। তার নতুন কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি এবং এটি প্রযোজনা করছেন মাহমুদ হাসান রানা। তবে নতুন এই প্রকল্পের নাম, গল্প কিংবা সম্প্রচারের সময়সীমা সম্পর্কিত কোনো তথ্য এখনো প্রকাশ করেননি তিনি।

​উল্লেখ্য, অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয় এবং ৩ আগস্ট হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0