মুক্তির আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয় ও রাশমিকার সাক্ষাৎ
আসন্ন সিনেমা ‘রণবালি’ মুক্তির প্রাক্কালে চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) সঙ্গে সাক্ষাৎ করেছেন তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও রণবালির এই দুই তারকাকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সিনেমাটির মুক্তির জন্য তাদের শুভকামনা জানিয়েছেন।
রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবালি’ আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির প্রচারণার অংশ হিসেবেই চেন্নাইয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই জুটি। সাক্ষাতের পর নিজেদের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দুজনই।
থালাপতি বিজয়ের সঙ্গে এটিই ছিল প্রথম সাক্ষাৎ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিজয় দেবেরাকোন্ডা লেখেন, ব্যস্ত কর্মব্যস্ততার পরেও তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের গ্রহণ করেছেন এবং জীবন ও কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। একবার দেখাতেই তিনি আমার প্রিয় হয়ে উঠেছেন।
অন্যদিকে রাশমিকা মান্দানা তার দীর্ঘদিনের ভক্ত থেকে সহশিল্পী এবং পরবর্তীতে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে জানান, থালাপতি বিজয়ের এই রাজনৈতিক ও পেশাগত যাত্রা সত্যিই অবিশ্বাস্য। তার প্রতি সবসময় ভালোবাসা ও শুভকামনা থাকবে।
১৮৭০-এর দশকের পটভূমিতে নির্মিত ‘রণবালি’ সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শোষণমূলক করনীতি এবং গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষের বিরুদ্ধে গ্রামবাসীর লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











