দুর্যোগ মোকাবিলায় রাশিয়া ও উত্তর কোরিয়ার ৩ বছর মেয়াদি নতুন চুক্তি স্বাক্ষর
দুর্যোগ ব্যবস্থাপনা খাতে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে তিন বছর মেয়াদি একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে আনুষ্ঠানিকভাবে এ দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।
উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রী কিম চল নাম এবং রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহায়তার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে দুই পক্ষ এই সমঝোতায় পৌঁছান।
উচ্চপর্যায়ের এ বৈঠকে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী রি সু গিল এবং রাশেদ রাষ্ট্রদূত আন্দ্রেই পোডোলিশেভসহ উভয় দেশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সফররত রুশ প্রতিনিধিদলের সম্মানে পিয়ংইয়ংয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। ওই বৈশ্বিক সম্পর্কের ধারাবাহিকতায় পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে সেনা মোতায়েনসহ ২০২৫ সালের জুনে কার্স্ক অঞ্চলে মাইন অপসারণ ও অবকাঠামো পুনর্নির্মাণের কাজে ৬ হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











