দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সঠিক নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
যে কোনো ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে এবং ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখতে আগাম প্রস্তুতি ও সঠিক নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের বাইরেও মানুষজনিত নানা দুর্যোগ রয়েছে, যা নিয়ে সামাজিক সচেতনতা তুলনামূলকভাবে কম। ঢাকাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিকল্পিত নগর ব্যবস্থা না থাকলে বড় ধরনের ভূমিকম্পে মারাত্মক প্রাণহানি ও অবকাঠামোগত বিপর্যয় ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে অপরিকল্পিত নগরায়নের কারণে বিপর্যয়ের মাত্রা কতটা ভয়াবহ হয়, তা লক্ষ্য করা গেছে।
তিনি আরও নির্দেশ দেন যে, আবাসন ও নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নদীমাতৃক বাংলাদেশের পরিবেশ রক্ষায় নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও সতর্ক থাকার তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











