সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে পাওয়া যাবে না হামজা-শমিতকে

১৩ অক্টোবর ২০২৬ - ১৬:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে পাওয়া যাবে না হামজা-শমিতকে
ছবি সংগৃহীত

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে হামজা চৌধুরী ও শমিত সোমকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।

​ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে, যার পরই কেবল বিভিন্ন আন্তর্জাতিক ক্লাব খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়পত্র দিতে বাধ্য থাকে। হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেডের আগামী ৭ নভেম্বর পর্যন্ত লিগ ম্যাচ রয়েছে। ফলে ফিফা উইন্ডো শুরুর আগে ছাড়পত্র পাচ্ছেন না বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। তবে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে দলে পাওয়ার আশা করা হচ্ছে। একই ধরনের বাধ্যবাধকতার কারণে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউ ইয়র্ক কসমসে খেলা কানাডা প্রবাসী শমিত সোমকেও ৯ নভেম্বরের আগে পাচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিরা।

​গত সোমবার ফর্টিসে আয়োজিত ন্যাশনাল টিমস কমিটির মিটিং শেষে কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল জানান, ফিফা উইন্ডোর কারণে সাফের প্রথম ম্যাচে পুরো স্কোয়াড পাওয়া সম্ভব হচ্ছে না। প্রবাসী ফুটবলারদের প্রায় ৯০ শতাংশই ৯ তারিখের পর দলে যোগ দেবেন। হেড কোচের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে স্থানীয় ফুটবলারদের ওপর ভরসা রেখেই দল নামানো হবে বলে তিনি জানান।

​এছাড়া, জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে বাফুফে নতুন উদ্যোগ নিয়েছে। এখন থেকে প্রতিটি ফিফা উইন্ডোতে অনূর্ধ্ব-২৩ দলের আলাদা স্কোয়াড গঠন করে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0