টেস্টে লিটনের বিশ্বরেকর্ড: জন্মদিনে ইতিহাস গড়লেন বাংলাদেশি কিপার-ব্যাটার
টেস্ট ক্রিকেটে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। একই টেস্ট ম্যাচে ব্যাট হাতে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরির পাশাপাশি উইকেটের পেছনে দাঁড়িয়ে ৯টি ডিসমিসাল করার বিরল কীর্তি গড়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের শেষ দিনে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন লিটন।
এর আগে টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি এবং উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ আটটি ডিসমিসালের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে তিনি এই কীর্তি গড়েছিলেন। দীর্ঘ ৬০ বছর পর লিন্ডসকে ছাড়িয়ে এককভাবে নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিলেন লিটন।
আবুধাবি টেস্টের শেষ দিনের প্রথম সেশনে যখন উইকেট পাওয়া নিয়ে কিছুটা হতাশা কাজ করছিল, ঠিক তখনই দলের কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন লিটন। লাঞ্চ বিরতির ঠিক আগে পেসার এবাদত হোসেনের বলে আফগান ব্যাটার ইকরাম আলিখিলকে (৩৩) এক হাতে দারুণ ডাইভ দিয়ে দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরান তিনি। আর এই ডিসমিসালের মাধ্যমেই রচিত হয় নতুন ইতিহাস। কাকতালীয়ভাবে, মঙ্গলবারই ৩২ বছর পূর্ণ করেছেন লিটন দাস। জন্মদিনের দিনে এমন বর্ণাঢ্য অর্জন তার ক্যারিয়ারের এই সাফল্যকে আরও বেশি স্মরণীয় করে তুলেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











