দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৪
দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে হাম ও এর উপসর্গের বিস্তার। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৪ জনের দেহে রোগটি অথবা এর উপসর্গ শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বার্ষিক ও দৈনিক আপডেট প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭০ জন প্রাণ হারিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০৪ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছিল। অন্যদিকে ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন সন্দেহভাজন হামের রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন। ল্যাব পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য সমীক্ষায় তাদের মধ্যে ২২ হাজার ৭১২ জনের নিশ্চিত হাম সংক্রমণ ধরা পড়েছে।
এছাড়া উক্ত সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৪ ২৬৯ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হন। স্বাস্থ্যসেবা গ্রহণ শেষে তাদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











