নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের ওপর বিদেশের মাটিতে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত একদল দুর্বৃত্তের সম্পৃক্ততা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ভবিষ্যতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা যেন দেশের সম্মানীয় ব্যক্তিবর্গের প্রতি এমন অশোভন আচরণ থেকে বিরত থাকেন, সে প্রত্যাশা ব্যক্ত করেছে সরকার।
একইসঙ্গে, বিশ্বমঞ্চে দেশের ও সাধারণ নাগরিকদের ভাবমূর্তি যারা নষ্ট করেছে, সেই অপরাধীদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলার জন্য নিউইয়র্কস্থ বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











