আবারও হাসির নাটকে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা

১৩ অক্টোবর ২০২৬ - ২২:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আবারও হাসির নাটকে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং অভিনেত্রী নীলাঞ্জনা নীলা আবারও ছোটপর্দায় একসঙ্গে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। পারিবারিক টানাপোড়েন ও হাস্যরসে ভরপুর এ নাটকের শিরোনাম ‘জামাই মানে যন্ত্র-না’। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।

​নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির চিত্রগ্রহণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। খুব শিগগিরই একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে।

​এর আগে ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামি’, ‘ফিটফাট বাবু’ এবং ‘বউ পাগল জামাই’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন নীলাঞ্জনা নীলা। নতুন এই কাজ নিয়েও বেশ আশাবাদী এই অভিনেত্রী।

​পরিচালক সরদার রোকন জানান, মোশাররফ করিমের সঙ্গে কাজ করা মানেই শেখার নতুন সুযোগ। নাটকে তাঁর সঙ্গে নীলাঞ্জনা নীলাও বেশ সাবলীল ও চমৎকার অভিনয় করেছেন। গল্প ও অভিনয়ের মেলবন্ধনে নাটকটি দর্শকদের মন জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​সহশিল্পী নীলার প্রশংসা করে মোশাররফ করিম বলেন, সরদার রোকন অত্যন্ত যত্ন সহকারে নাটকটি তৈরি করেছেন। গল্পটি বেশ ব্যতিক্রমী। নীলাও তার অভিনয় নৈপুণ্য আগের চেয়ে অনেক বাড়িয়েছে। পর্দায় তাঁদের রসায়ন বরাবরের মতোই দর্শকেরা পছন্দ করবেন বলে তিনি প্রত্যাশা করছেন।

​স্মৃতিচারণ করে নীলাঞ্জনা নীলা বলেন, শুরুতে প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করতে গিয়ে কিছুটা ভয় পেতেন। তবে বেশ কয়েকটি কাজ একসঙ্গে করার পর এখন সেই শঙ্কা কেটে গিয়েছে এবং বিষয়টি উপভোগ করছেন। সিনিয়র এই অভিনেতার কাছ থেকে অভিনয়ের নানা দিক শেখার সুযোগ পাচ্ছেন বলেও জানান তিনি।

​উল্লেখ্য, এর আগে পরিচালক সরদার রোকনের ‘ভাঙ্গারির বউ রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। নতুন নাটকটির প্রচারের নির্দিষ্ট তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0