২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির কাউন্সিল: পুনর্গঠন হচ্ছে ১৫১ সদস্যের নতুন কমিটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক রূপরেখা জোরদার ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যােগ নেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনার পর নতুন কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে, যা চূড়ান্ত করতে আগামী ২৮ ফেব্রুয়ারি দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নবগঠিত কমিটিতে পদবিন্যাসে বড় ধরনের রদবদল প্রস্তাব করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী—সারজিস আলম ও আসিফ মাহমুদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব অর্পণের প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে দলটির বিদ্যমান সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন এনে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের পদসহ কিছু বিশেষ পদ বিলুপ্তির উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। দলীয় নেতৃত্ব মনে করছে, জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে নতুন পদের বিন্যাস ও পরিমার্জিত কাঠামো এনসিপির সাংগঠনিক তৎপরতা ও গণসম্পৃক্ততা আরও বেগবান করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











