ইয়েমেনে সরকারি বাহিনীর ব্যাপক অভিযান: ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো ব্যাপক সামরিক অভিযানে বিপুলসংখ্যক প্রাণহানির দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। সাম্প্রতিক সময়ে হুতিদের বিরুদ্ধে পরিচালিত ১ হাজার ৮৭৯টি অভিযানে অন্তত ৯৫০ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া ইয়েমেনি বাহিনীর জোরালো হামলায় বিদ্রোহীদের প্রায় ৩৮০টি সামরিক যান পুরোপুরি ধ্বংস বা অকার্যকর হয়ে পড়েছে।
ইয়েমেনের সেনা মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এক বিবৃতিতে জানান, ‘ডন অব ইয়েমেন’ বা ‘ফজর আল-ইয়েমেন’ শীর্ষক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়। হুতি বিদ্রোহীদের মূল অবস্থান, কমান্ড সেন্টার, অস্ত্রাগার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে যৌথভাবে যুদ্ধবিমান, ড্রোন, কামান, একাধিক রকেট লঞ্চার এবং স্নাইপার ইউনিট ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি আনুষ্ঠানিকভাবে এই নতুন অভিযানের ঘোষণা দেন। মূলত রাজধানী সানা থেকে বিদ্রোহীদের হটিয়ে সরকারি কর্তৃত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি সংলগ্ন কৌশলগত মোখ ও ধুবাব এলাকায় এই সামরিক তৎপরতা তীব্র করা হয়েছে। তবে হুতি বিদ্রোহীরা সরকারি বাহিনীর কিছু দাবি অস্বীকার করায় রণাঙ্গনের সার্বিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











