আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১৩ অক্টোবর ২০২৬ - ২২:৩৪
প্রকাশিত: ৫৮ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন।

সভায় সাংগঠনিক মাসিক রিপোর্ট পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান সাংগঠনিক কার্যক্রম এবং লংমার্চ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি সংগঠনের প্রতিটি ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনী কার্যক্রম আরও বেগবান করতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হুসাইন, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদি হাসান এবং যুব সম্পাদক নাজমুল হাসান।

সভাটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0