আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩, ট্যা/পে/ন্টা ডল ট্যাবলেট উদ্ধার
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে । শনিবার (১০ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
এ সময় তাদের হেফাজত থেকে মোট সাত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. শাহরিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গা নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে মো. মুকুট আলী (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে ছয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নং ১২৬ দায়ের করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে নাশকতা মামলার দুই আসামী গ্রেফতার
- চুয়াডাঙ্গায় ৬২টি দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক
- আলমডাঙ্গায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে তিন যুবক আ/ট/ক
- আলমডাঙ্গার ওসমানপুরের চয়েন আলী হত্যা মামলার আসামি হেলাল গ্রেপ্তার
- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাক্ষাত
একই কর্মকর্তা পৌর এলাকার আল ইকরা স্কুলের সামনে তারিক নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে সুজন আলী (৩৯) নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করেন। শনিবার ( ১০ অক্টোবর রাতে এ অভিযানে তার হেফাজত থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নং ১২৭ দায়ের করা হয়েছে।
এ ছাড়া এসআই মো. তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মো. শাহিন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন। শনিবার( ১০ অক্টোবর রাত ১১টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ১১ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











