চুয়াডাঙ্গায় ৬২টি দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ৬২টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এসব মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা পূজা উদযাপন কমিটির সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা এবং সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে তিন যুবক আ/ট/ক
- আলমডাঙ্গার ওসমানপুরের চয়েন আলী হত্যা মামলার আসামি হেলাল গ্রেপ্তার
- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাক্ষাত
- আলমডাঙ্গায় ৬ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর
- আলমডাঙ্গায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি
এছাড়াও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস অপু, জেলা হিন্দু কল্যাণ ফ্রন্টের সভাপতি স্বাধীন অধিকারী, সদস্য সচিব তপন কুমার বিশ্বাস, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান রিপন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার ৬২টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক গ্রহণ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











