আলমডাঙ্গার ওসমানপুরের চয়েন আলী হত্যা মামলার আসামি হেলাল গ্রেপ্তার

০৭ অক্টোবর ২০২৬ - ২১:৫৪
প্রকাশিত: ৫৯ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার ওসমানপুরের চয়েন আলী হত্যা মামলার আসামি হেলাল গ্রেপ্তার
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চয়েন আলী (৪৯) নামে এক ব্যক্তিকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ হেলাল উদ্দিন (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) ভোরে আলমডাঙ্গা থানাধীন হারদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত হেলাল মিয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের মোঃ ইয়ামিনের ছেলে। তিনি বর্তমানে আলমডাঙ্গার ওসমানপুর (নতুনপাড়া) এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে হেলাল মিয়া মোবাইল ফোনে চয়েন আলীকে নিজ বাড়িতে ডেকে নেন। বেলা সাড়ে ১১টার দিকে চয়েন আলীর ফোন থেকে তাঁর ছেলে মারুফকে কল করে হেলাল দাবি করেন, তিনি চয়েন আলীর কাছে টাকা পাবেন। এ নিয়ে মীমাংসার জন্য মারুফকে স্ট্যাম্প কিনে তাঁর বাড়িতে আসতে বলা হয়।

​মারুফ স্ট্যাম্প কিনে হেলালের বাড়িতে যাওয়ার প্রস্তুতাকালে বেলা ১টার দিকে হেলাল পুনরায় ফোন করে জানান, চয়েন আলী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তাঁকে হারদী হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে স্বজনরা দুপুর আনুমানিক ২টার দিকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চয়েন আলীর মরদেহ দেখতে পান। এজাহারে উল্লেখ করা হয়, নিহতের বাম পাশের থুতনির নিচে রক্তাক্ত জখম এবং পিঠ ও গলায় কালশিরে দাগ পরিলক্ষিত হয়।

​এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন বাদী হয়ে হেলাল মিয়া, তাঁর স্ত্রী মোছাঃ লাবনীসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মেহেদী হাসান তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হারদী এলাকা থেকে প্রধান আসামি হেলাল মিয়াকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্য কারণ ও অন্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0