দিল্লির সীমাপুরীতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে অনেকের আটকে পড়ার আশঙ্কা
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা বহুতল ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে একাধিক বাসিন্দা আটকা পড়ে থাকতে পারেন বলে গভীর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ পাওয়ার পরই দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৩টা নাগাদ দিল্লি ফায়ার সার্ভিস ভবন ভেঙে পড়ার বার্তা পায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে দমকলের একাধিক গাড়ি রওয়ানা হয়। বর্তমানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ও ভারী স্ল্যাব সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া চিত্রে দেখা গেছে, ধসে পড়া ভবনের চারপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বপ্রণোদিতভাবে হাত দিয়ে ধ্বংসাবশেষ ও পাথরের চাঁপ সরিয়ে আটকে পড়াদের দ্রুত বের করে আনার চেষ্টা করছেন।
এদিকে, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে জরুরি বার্তা দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা সাধারণ মানুষকে উক্ত এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকাজকে অগ্রাধিকার দিতে দুর্ঘটনাস্থলের আশপাশে গাড়ি না থামানো, অনাকাঙ্ক্ষিত পার্কিং বা ভিড় না করা এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
উল্লেখযোগ্য যে, এর মাত্র এক মাস পূর্বে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি হোস্টেল ভবন ধসের ঘটনায় সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সেই ট্র্যাজেডির ক্ষত না শুকাতেই রাজধানীতে আবারও বহুতল ভবন ধসে পড়ার ঘটনা ঘটল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











