আবারও মা হচ্ছেন কিয়ারা আদভানি, সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা
বলিউড বিনোদন জগতে আবারও আনন্দের হাওয়া। তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই জনপ্রিয় জুটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়—কিয়ারা, সিদ্ধার্থ এবং তাদের প্রথম সন্তান সারায়াহর হাতের সঙ্গে রয়েছে সদ্য বোনা একজোড়া খুদে জুতা। ছবির ক্যাপশনে অনুভূতি প্রকাশ করে কিয়ারা লেখেন, “আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদপুষ্ট হলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে এই দম্পতির কোল আলো করে আসে কন্যা সারায়াহ। মা হওয়ার পর সংক্ষিপ্ত বিরতি নিয়েই অভিনয়ে ফেরেন কিয়ারা। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘টক্সিক’ সিনেমায় তাকে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সহশিল্পী হুমা কুরেশি জানান, অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই কিয়ারা এই সিনেমার কাজ সম্পন্ন করেন। এমনকি ছয় মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে পেশাদারত্বের সঙ্গে শুটিং শেষ করেছিলেন তিনি।
কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের সূচনা ঘটেছিল ২০২১ সালের বহুল আলোচিত সিনেমা ‘শেরশাহ’-এর শুটিং সেটে। এর পর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে ঐতিহ্যবাহী রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











