মহেশপুরে ট্রাকচাপায় যশোর এমএম কলেজের ছাত্র নিহত, আহত ১

০৭ অক্টোবর ২০২৬ - ১৩:৩৫
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মহেশপুরে ট্রাকচাপায় যশোর এমএম কলেজের ছাত্র নিহত, আহত ১
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী আহত হন।

​গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিলাদাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শিক্ষার্থীর নাম রিয়ন (২২)। তিনি মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টু মেম্বারের ছেলে এবং যশোর এমএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। দুর্ঘটনায় আহত আরোহীর নাম নাফিজ (১৮)।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে রিয়ন ও নাফিজ মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রিয়ন। এ সময় অপর আরোহী নাফিজ আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত রিয়নের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0