ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক হোটেল শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে শহরের আমবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার বাসিন্দা ও প্রয়াত আমছার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে বের হয়ে কর্মস্থলের হোটেলের উদ্দেশ্যে রওনা হন নুর ইসলাম। পথে আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকা অভিমুখী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রত স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রাসঙ্গিক সংবাদ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











