এক রকেটে ১৫ স্যাটেলাইট মহাকাশে পাঠাল দক্ষিণ কোরিয়া

০৭ অক্টোবর ২০২৬ - ১৪:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এক রকেটে ১৫ স্যাটেলাইট মহাকাশে পাঠাল দক্ষিণ কোরিয়া
ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ রকেট ‘নুরি’ (কেএসএলভি-২)-এর মাধ্যমে একযোগে ১৫টি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। দেশটির ইতিহাসে একসঙ্গে এতগুলো উপগ্রহ মহাকাশে পাঠানোকে এ যাবৎকালের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ মিশন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

​বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে রাজধানী সিউল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গোহেউংয়ের ‘নরো স্পেস সেন্টার’ থেকে তরল জ্বালানিচালিত তিন ধাপের এই রকেটটি উৎক্ষেপণ করা হয়।

​উৎক্ষেপণ প্রক্রিয়া ও কক্ষপথে স্থাপন

উৎক্ষেপণের পরপরই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রকেটটির প্রথম ধাপ, পেলোড ফেয়ারিং এবং দ্বিতীয় ধাপ সফলভাবে বিচ্ছিন্ন হয়। এরপর মাত্র ১২ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ৫৭৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছে নুরির তৃতীয় ধাপের ইঞ্জিন বন্ধ করা হয়। এই উচ্চতা থেকেই স্যাটেলাইটগুলোকে একে একে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের জটিল ধাপ শুরু হয়।

​মিশনের মূল লক্ষ্য ও উপগ্রহের বিবরণ

নুরির এই পঞ্চম উৎক্ষেপণ মিশনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘নিউ-স্পেস আর্থ অবজারভেশন স্যাটেলাইট কনস্টেলেশন’ (নিওনস্যাট)-এর পাঁচটি ক্ষুদ্র স্যাটেলাইট নিরাপদে মহাকাশে পাঠানো। প্রায় ৩৫ থেকে ৪০ সেকেন্ডের বিরতিতে এই উপগ্রহগুলো কক্ষপথে স্থাপন করা হয়।

​পরবর্তী ধাপে জোড়ায় জোড়ায় ১০ সেকেন্ডের ব্যবধানে আরও ১০টি একাডেমিক ও বাণিজ্যিক কিউবস্যাট (ন্যানোস্যাটেলাইট) নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়।

​উল্লেখ্য, আগের মিশনটিতে নুরির প্রধান পেলোড ছিল একটি, তবে এবার ১৫টি উপগ্রহ একসঙ্গে নির্দিষ্ট গতিপথে যুক্ত করার কারণে কাজের জটিলতা বহুগুণ বেশি ছিল। মিশন সম্পন্ন করার পর অন্য যেকোনো উপগ্রহ বা বস্তুর সঙ্গে ধাক্কা এড়াতে কৌশলগত গতিপথ পরিবর্তন করবে নুরি। শেষ ধাপে রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0