অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সুপ্রিম কোর্টে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক

০৭ অক্টোবর ২০২৬ - ১৫:৩১
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সুপ্রিম কোর্টে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে এক দ্বিপক্ষীয় সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আলহামুদি।

​আইনগত সহযোগিতা ও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

​অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রের বরাতে জানা যায়, এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা আইনি বিষয়াবলী উঠে আসে। আলোচনা চলাকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আইনি ও বিচারিক সহযোগিতার পরিধি কীভাবে আরও প্রসারিত করা যায়, সে বিষয়ে দুই প্রতিনিধি আলোকপাত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0