হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান: মার্কো রুবিও

০৭ অক্টোবর ২০২৬ - ১৫:৪৪
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান: মার্কো রুবিও
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির ওপর ইরান তাদের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৭ অক্টোবর) গ্রীসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

​সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য তেহরানকে বারবার সুযোগ দেওয়া হলেও তারা তা গ্রহণে ব্যর্থ হয়েছে।

​কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালানোর প্রেক্ষাপটেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য এলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0