আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন আজ : শুরু হয়েছে ভোট গ্রহণ,চলবে ৪টা পর্যন্ত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (১২ সেপ্টেম্বর) শনিবার। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রচার-প্রচারণা শেষ, প্রার্থীরা এখন ভোট পাওয়া ও কাক্ষিত ফলের অপেক্ষায় রয়েছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে দু'জন প্রার্থী হয়েছেন। তারা হলেন আব্দুল সামাদ বাবলু ছাতা প্রতিক ও খন্দকার গোলাম আজম (বিটু) চাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুল হক রনি, হাবিবুর রহমান রুবেল ও মো. সেলিম হোসেন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেপ্তার
- আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
- আলমডাঙ্গায় ১১ মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, সামারী ট্রায়ালে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে তিন আসামী গ্রে/প্তার, ভ্রাম্যমান আদালতে একজনের কা/রা/দ/ণ্ড
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল খালেক ও মো. মেহেদী হাসান। সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ধর্মবিষয়ক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রতীকসহ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সমিতির মোট ১৪৯ জন সদস্য তাদের নেতা নির্বাচনের জন্য ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ২৩ প্রার্থীর মাধ্যে ১৩ পদে বিজয়ীদের নিয়ে কার্যকরী পরিষদ গঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সিরাজুল ইসলাম। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
1
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











