আলমডাঙ্গায় পুলিশের অভিযানে তিন আসামী গ্রে/প্তার, ভ্রাম্যমান আদালতে একজনের কা/রা/দ/ণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাশাপাশি, পৃথক আরেকটি অভিযানে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩ নভেম্বর মঙ্গলবার আলমডাঙ্গা থানা পুলিশ এসব পৃথক অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এবং এসআই (নিঃ) এস এম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালায়। গভীর রাতে পোলতাডাঙ্গা গ্রামের আরেফিনের গরুর ফার্মের সামনে থেকে যাদবপুর গ্রামের মো. সেলিম রেজা (৪১) কে এবং পরবর্তীতে স্টেশনপাড়া এলাকার একটি কাপড়ের শেড থেকে মো. রিপন (৩২) কে গ্রেফতার করা হয়। গত ১৮ অক্টোবর আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার (নম্বর ১৬) পরোয়ানাভুক্ত আসামি তারা দুজন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ছাত্রীকে নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ:পুলিশ হেফাজতে,তদন্ত কমিটি গঠন
- আলমডাঙ্গার নতুন বাসষ্টান্ডে ৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
- আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার
- চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ও মারামারির মামলার এক আসামি গ্রেফতার
অপরদিকে, এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে আলমডাঙ্গা পৌরসভার বাবু কমিশনারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মো. মনোয়ার বিশ্বাস (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গত ২ নভেম্বর রাত পৌনে দশটার দিকে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় সামারি ট্রায়াল প্রসিকিউশন দাখিল করে ৩ নভেম্বর দুপুরে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। আদালত বিচারকার্য শেষে আসামি মনোয়ার বিশ্বাসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক কারবারিদের দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











