আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ও মারামারির মামলার এক আসামি গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৬ - ২২:৫৯
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ও মারামারির মামলার এক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবক এবং মারামারি ও হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে আলমডাঙ্গা থানার থানাপাড়া এলাকার মজিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তায় অভিযান চালান পিএসআই (নিঃ) কুশল প্রসাদ মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় মো. শামীম রেজা (২৭) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি সামারী ট্রায়াল প্রসিকিউশন মামলা (নম্বার-১৪৬) রুজু করা হয়। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​অন্যদিকে, আলমডাঙ্গা থানার এজাহারনামীয় আসামি মো. হেবাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এসআই (নিঃ) মো. আলমগীর কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা থানাধীন প্রাগপুর গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আইনি প্রক্রিয়া শেষে দুপুর দুপুর ১২টার দিকে তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0