প্রধানমন্ত্রীর জাপান সফরে জাপানি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত: পররাষ্ট্রমন্ত্রী

৩০ অক্টোবর ২০২৬ - ১৬:৫৯
প্রকাশিত: ৫১ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর জাপান সফরে জাপানি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর এ সফর বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশের সার্বিক সম্পর্কের বহুমুখী উপযোগিতা এবং আগামী দিনের সম্ভাবনাকে বিবেচনায় রেখেই এ সফরের আয়োজন করা হয়। এই সফরের মূল অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, জাপানের চলমান উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তা আরো বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। এছাড়া বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রেও সুযোগ প্রসারিত হয়েছে।

​তিনি আরো উল্লেখ করেন, সরকারের পররাষ্ট্রনীতি মূলত দেশীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরে যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা ও রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার আশ্বাস মিলেছে। সব মিলিয়ে এই সফর দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে আরো দৃঢ় ও গভীর করবে এবং এটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে সফর সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0