রাতের মধ্যে দেশের ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত

৩০ অক্টোবর ২০২৬ - ১৫:৪৫
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাতের মধ্যে দেশের ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত
ছবি সংগৃহীত

দেশের চৌদ্দটি জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ অক্টোবর) আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

​পূর্বাভাস অনুযায়ী, আজ রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

​এ পরিস্থিতিতে উল্লেখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0