ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জয়া আহসানের, জুড়ে দিলেন মজার শর্ত

৩০ অক্টোবর ২০২৬ - ১২:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জয়া আহসানের, জুড়ে দিলেন মজার শর্ত
ছবি সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী জয়া আহসান সামাজিকমাধ্যমে তার নতুন একটি পোস্টের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি ভক্তদের সরাসরি কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, তবে এর বিনিময়ে একটি মজার শর্ত জুড়ে দিয়েছেন—কফি ডেটের সঙ্গ তিনি দিলেও এর বিল পরিশোধ করতে হবে ভক্তকে। তার এই খুনসুটিপূর্ণ প্রস্তাবটি ইতোমধ্যে ভক্তমহলে বেশ সাড়া ফেলেছে।

​গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের কফি পানের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন এই অভিনেত্রী। সাদা পোশাকে তোলা ছবিগুলোতে তাকে বেশ স্বচ্ছন্দ ও আকর্ষণীয় লুকে দেখা গেছে। কখনো কফির কাপ ঠোঁটের কাছে ধরে রাখা, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসির সেই ছবিগুলো দ্রুতই নজর কাড়ে নেটিজেনদের। তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার ছবির ক্যাপশনটি। সেখানে তিনি লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

​অভিনেত্রীর এমন হাস্যরসাত্মক ও মজার আমন্ত্রণে সামাজিকমাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান ভক্ত-অনুরাগীরা। অনেকেই মন্তব্য করেছেন যে, প্রিয় অভিনেত্রীর সঙ্গে কফি খাওয়ার সুযোগ পেলে বিল দিতে তাদের কোনো আপত্তি নেই। আবার অনেকে জয়ার সঙ্গে এক কাপ কফি ভাগ করে নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।

​উল্লেখ্য, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয় ও সফল জয়া আহসান। মডেলিং, টেলিভিশন নাটক এবং প্রযোজনা পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। পরবর্তীতে ২০১১ সালে ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংস কুড়ান এবং প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেন। এরপর ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘দেবী’, ‘বিসর্জন’, ‘কণ্ঠ’ ও ‘কড়ক সিং’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়জীবনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ভারত থেকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ও বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন এই তারকা। পর্দায় কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমে নিয়মিত বিভিন্ন মুহূর্ত শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0