সাফের আগে নেই কোনো প্রস্তুতি ম্যাচ, ঢাকায় পৌঁছেছেন শমিত সোম

৩০ অক্টোবর ২০২৬ - ১৩:০৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাফের আগে নেই কোনো প্রস্তুতি ম্যাচ, ঢাকায় পৌঁছেছেন শমিত সোম
ছবি সংগৃহীত

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে কোনো আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে ফিফা উইন্ডো না থাকায় কোনো বিদেশি প্রতিপক্ষ বা ক্লাবকে পাওয়া যায়নি। ফলে নিজেদের মধ্যেই অনুশীলন ম্যাচ খেলে প্রস্তুতি সারবেন জামাল-তপুরা।

​বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গণমাধ্যমকে জানিয়েছেন, ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় এবং নির্দিষ্ট সময়ে কোনো দল ঢাকায় এসে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় প্রস্তুতি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। এর অংশ হিসেবে আগামী কাল শনিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের।

​এদিকে টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে খেলার বিষয়ে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম ইতোমধ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছড়েছেন। আজ থেকেই তিনি জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। তবে শেফিল্ড ইউনাইটেড থেকে ছাড়পত্র না পাওয়ায় ফিফা উইন্ডোর বাইরে থাকায় সাফ শুরুর দিকে দলের সঙ্গে থাকতে পারছেন না হামজা চৌধুরী। আগামী ৮ বা ৯ নভেম্বর তাঁর ঢাকায় আসার কথা রয়েছে এবং ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ফারহানেরও। মাঠের ফুটবলের বাইরে সামাজিক কার্যক্রমেও যুক্ত রয়েছেন হামজা; গাজায় সংঘাতের শিকার ফিলিস্তিনি শিশুদের সহায়তায় তিনি ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0