বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, তদন্ত করছে পিবিআই
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই প্রধান মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্র জানায়, টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকা থেকে তুরাগ নদের পাড়ের আনুমানিক ৫০ গজ দূর থেকে এই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাহনটি নিহত তাহসিফের কি না, তা নিয়ে বর্তমানে যাচাই-বাছাই চলছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরবর্তীতে তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পুলিশ সুপার আবু ইউসুফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন যে তারা ঘটনাস্থলে কথা বলার সময় কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি নিজে পালিয়ে আসেন। দীপের দেওয়া এসব তথ্য এবং অন্যান্য বিষয় গুরুত্বের সাথে খতিয়ে দেখছে তদন্তকারী দল। পিবিআই জানিয়েছে, তারা বর্তমানে এই চাঞ্চল্যকর ঘটনায় নৌ পুলিশকে তদন্তে সহায়তা করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











