জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৯ অক্টোবর ২০২৬ - ১৫:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

চার দিনের সরকারি সফর শেষ করে জাপানের রাজধানী টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বৃহস্পতিবার রাতের মধ্যেই ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

​গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হন। এ ছাড়া তিনি জাপানের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা ও করপোরেট খাতের চেয়ারম্যান, সিইও এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। আলোচনাগুলোতে মূলত বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেওয়া হয়।

​সফরের শেষ অংশে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও এক মতবিনিময় সভায় অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0