মস্কোতে এক রাতে ইউক্রেনের ৬১৩ ড্রোন হামলা, রাশিয়ার পাল্টা আক্রমণ

২৯ অক্টোবর ২০২৬ - ১৫:৫০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মস্কোতে এক রাতে ইউক্রেনের ৬১৩ ড্রোন হামলা, রাশিয়ার পাল্টা আক্রমণ
ছবি সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাতজুড়ে ছোঁড়া অন্তত ৬১৩টি ড্রোনের অধিকাংশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের সীমানার দিকে ধেয়ে আসার সময়ই অন্তত ২৩১টি চালকবিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করে রাশিয়ার প্রতিরক্ষাবাহিনী। বাকি ড্রোনগুলো মস্কো থেকে দূরবর্তী বিভিন্ন এলাকায় প্রতিহত করা হয় বলে তিনি উল্লেখ করেন।

​মস্কো অঞ্চলকে লক্ষ্য করে সম্প্রতি চালানো বড় আকারের আকাশপথের হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। এর আগে গত সেপ্টেম্বর মাসে রাশিয়া ১ হাজার ৬০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল, যা ছিল ওই সময়ের রেকর্ড।

​অন্যদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। খারকিভের মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন, রুশ হামলায় শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0