এলপিজির মূল্যবৃদ্ধি ও ব্যবসায়ীদের কমিশন ২-৩ গুণ বাড়ানোর প্রস্তাব, বিইআরসিতে গণশুনানি

২৯ অক্টোবর ২০২৬ - ১৬:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এলপিজির মূল্যবৃদ্ধি ও ব্যবসায়ীদের কমিশন ২-৩ গুণ বাড়ানোর প্রস্তাব, বিইআরসিতে গণশুনানি
ছবি: সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এ শুনানির আয়োজন করা হয়।

​চলতি শুনানিতে এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকরা তিন গুণ পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে। বিইআরসিতে জমা দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে দেখা যায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডারে বর্তমানে নির্ধারিত ১৯১ টাকা কমিশন বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার দাবি করেছে। পাশাপাশি পরিবেশকরা তাদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকার জায়গায় ৭০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

​দেশে বর্তমানে এলপিজি আমদানির জন্য নিবন্ধিত ৩০টি কোম্পানি রয়েছে, যার মধ্যে ৬টি প্রতিষ্ঠান নিয়মিত গ্যাস আমদানি করে থাকে। এ ছাড়া আমদানিকারকদের থেকে গ্যাস এনে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছে আরও ১২টি প্রতিষ্ঠান।

​উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সে সময় কেজিপ্রতি এলপিজির দাম ১৫৩.০৬ টাকা এবং প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩.০৯ টাকা থেকে বাড়িয়ে ৮৪.৬২ টাকা করা হয়। একই সঙ্গে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম সমন্বয় করে নতুন মূল্য কার্যকর করা হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0