তাহসিফ সৌরির মৃত্যু: তদন্তের পরই বিস্তারিত জানানো হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঘটনার প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সার্বিক তথ্য জেনে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি সালাম গ্রহণ করেন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম, নভেম্বরেই মিলবে বিদ্যুৎ
- রাজশাহীতে টাকা ভাঙতি নিয়ে বিরোধ, দোকান ভাঙচুর করে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
- ভারতের সঙ্গে সম্পর্ক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে হতে হবে : জামায়াত আমির
- পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রাজশাহীতে রেলপথ অবরোধে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ
অনুষ্ঠান শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে বিষয়টিতে কথা বলা ঠিক হবে না। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন আসার পরই প্রকৃত তথ্য জানানো সম্ভব হবে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে সাবেক এই ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











