ইরাকে এশিয়া কাপ আর্চারিতে পুরুষ রিকার্ভ দলের স্বর্ণজয়

২৯ অক্টোবর ২০২৬ - ১৪:৩৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরাকে এশিয়া কাপ আর্চারিতে পুরুষ রিকার্ভ দলের স্বর্ণজয়
ছবি: সংগৃহীত

ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে চমৎকার পারফরম্যান্স বজায় রেখে আরও একটি স্বর্ণপদক লাভ করেছে বাংলাদেশ। রোমাঞ্চকর ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লাল-সবুজের প্রতিনিধিরা।

​বাংলাদেশকে এই স্বর্ণ এনে দিতে তীর-ধনুক হাতে সেরা নৈপুণ্য দেখিয়েছেন তিন উদীয়মান আর্চার—মো. সাগর ইসলাম, আব্দুর রহমান আলিক এবং আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।

​ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলাদেশি এই তিন অ্যাথলেট। প্রতিপক্ষ শক্তিশালী কাজাখস্তানকে কোনো ধরনের সুযোগ না দিয়ে নিখুঁত নিশানায় একের পর এক তীর ছুড়ে দলগত এই সাফল্য নিশ্চিত করেন তারা।

​উল্লেখ্য, এর আগে টুর্নামেন্টের কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও বাংলাদেশকে স্বর্ণ এনে দেন বন্যা, মনি ও শ্রীপর্ণা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0