ইরানের কাছে জেডি ভ্যান্সের চিঠি, আরব রাষ্ট্রগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ ওয়াশিংটনের
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো এবং শান্তি আলোচনা পুনরায় চালুর উদ্যোগ হিসেবে এই যোগাযোগ করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠান জেডি ভ্যান্স। সম্ভাব্য একটি সমঝোতা বা আলোচনার রূপরেখা নিয়ে ওই চিঠিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক প্রস্তুতির বিষয়টিও আলোচনা রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরে কিন্তু তীব্র সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে বার্তা দিয়েছে ওয়াশিংটন। তবে এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।
অপরদিকে মার্কিন সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানি সামরিক বাহিনী। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো নতুন আগ্রাসনের জবাবে বিস্তৃত পরিসরে পাল্টা আক্রমণ চালানো হবে। মোহসেন রেজাই স্পষ্ট করে বলেছেন, এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো, যার মধ্যে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংক্রান্ত স্থাপনাগুলোও অন্তর্ভুক্ত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











