মন্টেনেগ্রোকে ৪ গোল দিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

২৯ অক্টোবর ২০২৬ - ১৭:০৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মন্টেনেগ্রোকে ৪ গোল দিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালের ম্যাচে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের কিশোররা। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে আসরের শেষ চারে জায়গা করে নিয়েছে তারা।

​বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন বাংলাদেশি ফরোয়ার্ডরা। দলের পক্ষে জোড়া গোল করেছেন পাভেল। এছাড়া একটি করে গোল করেছেন বায়জিদ ও শাবক।

​ম্যাচ শুরুর মাত্র ৯ মিনিটের মাথায় বায়জিদের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাভেল। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও দুটি গোল করে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের যুবারা। ম্যাচের ৩৪ মিনিটে গোল করেন শাবক। এর ঠিক দুই মিনিট পর, অর্থাৎ ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন পাভেল।

​প্রথমার্ধেই চার গোলের আরামদায়ক লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে প্রথমার্ধের ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা। এই জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল দলটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0