চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের অভিযান: ৪৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ মোটরসাইকেল আরোহী আটক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল নিষিদ্ধ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল উপজেলার নারায়ণপুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি ১৫০ সিসি এপাচি মোটরসাইকেলে করে ৪৬ বোতল অবৈধ ‘উইন সিরিক্স’ (Win Cerix) সিরাপ পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মো. রিয়াজ (৩৫) নামের ওই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। আটককৃত রিয়াজ মাগুরা জেলার ইছাখাদা গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- কুষ্টিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৬ হত্যা: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
- আলমডাঙ্গার শালিকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
- আলমডাঙ্গার চিৎলায় বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
- আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় সাংবাদিক মুর্শিদ কলিনের জন্মদিন উদ্যাপন
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











