কুষ্টিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৬ হত্যা: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বড় রায় প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অভিযুক্ত অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। রায় প্রদানকালে চার আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক থাকায় ট্রাইব্যুনাল তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গার শালিকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
- আলমডাঙ্গার চিৎলায় বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
- আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় সাংবাদিক মুর্শিদ কলিনের জন্মদিন উদ্যাপন
- আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ওয়ার্ড বিএনপি সভাপতি বোরহানসহ গ্রেপ্তার ৪, ট্যাপেন্টাডল উদ্ধার
আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদের অর্ধেকেরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বাজেয়াপ্ত সম্পত্তি 'জুলাই স্মৃতি ফাউন্ডেশন' কিংবা আইনানুযায়ী গঠিত অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর ক্ষতিপূরণ হিসেবে বিতরণের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন পয়েন্টে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি চালানো হয়। এতে আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, বাবলু ফরাজী ও ইউসুফ শেখ প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। পরবর্তীতে এই সহিংসতার ঘটনায় চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। একই বছরের ২ নভেম্বর তাদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরু হয়। ১৯ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের পুনরায় যুক্তিতর্ক শোনার পর ট্রাইব্যুনাল আজ এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











