দীর্ঘ ২৭ বছরের সফল দাম্পত্যের রহস্য ফাঁস করলেন মাধুরীর স্বামী ডা. শ্রীরাম নেনে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও চিকিৎসক শ্রীরাম নেনের দীর্ঘ ২৭ বছরের সুখের দাম্পত্য জীবন আজও অনেকের কাছে এক অনন্য দৃষ্টান্ত। রূপালি পর্দা থেকে দূরে মার্কিন যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক অটুট রয়েছে। সম্প্রতি এই দীর্ঘ পথচলার নেপথ্য রহস্য ও ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা নিয়ে মুখ খুলেছেন ডা. শ্রীরাম নেনে।
নিজের নতুন বই ‘২১ ডেজ টু গুড হেলথ’ প্রকাশনা উপলক্ষে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শ্রীরাম নেনে তাদের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, তাদের চিন্তাভাবনা, খাওয়াদাওয়া এবং জীবনযাপনের ধরন অনেকটাই মিল রয়েছে, যা তাদের জীবনকে সহজ করে তুলেছে। দাম্পত্যের সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে তিনি পারস্পরিক সম্মান এবং একে অপরকে সমান চোখে দেখার ওপর জোর দিয়েছেন।
শ্রীরাম স্পষ্ট জানিয়ে দেন, তাদের সংসার পুরনো ধ্যানধারণার নয় যেখানে একজনের একচ্ছত্র আধিপত্য থাকে। বরং তারা দুজনেই পরিবারের সমান অংশীদার হিসেবে দায়িত্ব ভাগ করে নেন। এছাড়া দুজনের পেশাগত স্বাধীনতায় কেউ কারো কাজে হস্তক্ষেপ করেন না। ফিটনেস ও সুস্বাস্থ্যের বিষয়ে তিনি জানান, কোনো জাদুকরী কৌশল নয়, বরং নিয়মমাফিক জীবনযাপন, শরীরচর্চা এবং শৃঙ্খলা তাদের সুস্থতার আসল চাবিকাঠি। গত ১৫ অক্টোবর এই তারকা দম্পতি তাদের বিবাহিত জীবনের ২৭ বছর পূর্ণ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











