খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড, রয়েছে বাবুর্চি থেকে এসআই
বেতন ও ভাতার বাইরে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার ২৮ জন পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। থানাসহ বিভিন্ন ইউনিটে 'ক্যাশিয়ার' হিসেবে পরিচিত এসব সদস্যের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মীও রয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা, ট্রাফিক বিভাগ এবং গোয়েন্দা শাখায় কর্মরত অভিযুক্ত পুলিশ সদস্যদের এই তালিকার আওতাভুক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য অনৈতিক সুবিধার বিনিময়ে পক্ষপাতমূলক আচরণ করলে তা পুরো বাহিনীর শৃঙ্খলা এবং জনগণের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রশাসনিক এই প্রত্যাহারের পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান বিভাগীয় বা আইনি ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম জানান, বর্তমান সরকারের দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। পুলিশ বাহিনীর ওপর জনসাধারণের আস্থা ফেরাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইজিপির কঠোর নির্দেশনার আলোকেই খুলনা বিভাগে এ ধরনের পদক্ষেপ অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











